• সিলেট, রাত ১১:৪৩, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথের ২৬টি পুজা মন্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের উপহার

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬
বিশ্বনাথের ২৬টি পুজা মন্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের উপহার

Manual7 Ad Code

বিশ্বনাথের ২৬টি পুজা মন্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের উপহার

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

বিশ্বনাথের ২৬টি পুজা মণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরন করা হয়েছে।

Manual4 Ad Code

রবিবার উপজেলার ৬ ইউনিয়নের পুজা মণ্ডপে এ উপহার বিতরণ করা হয়।

এর আগে শনিবার ওসমানীনগর উপজেলার সবক’টি পুজা মণ্ডপে একইভাবে উপহার বিতরন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের একান্ত সহকারী শামীম আহমদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা এ উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপি‘র সহ সভাপতি এবং অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুসেন রুহেল, উপজেলা বিএনপি’র সহ সভাপতি এবং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলী, উপজেলা বিএনপি‘র সহ সভাপতি আব্বাস আলী, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মধু মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, উপজেলা বিএনপি’র সদস্য জয়নাল আবেদীন সহ বিশ্বনাথ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য- রাস্ট্রীয় কাজে বর্তমানে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফরে থাকার কারনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরন করা হয়। এদিকে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজায় শুভেচ্ছা জানিয়েছেন পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com