• সিলেট, রাত ১২:০৫, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দল চাইলে মেয়র নির্বাচন করতে প্রস্তুত আছি : ইশরাক

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬
দল চাইলে মেয়র নির্বাচন করতে প্রস্তুত আছি : ইশরাক

Manual2 Ad Code

দল চাইলে মেয়র নির্বাচন করতে প্রস্তুত আছি : ইশরাক
অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

মেয়র নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে, দল চাইলে দলের প্রয়োজনে মেয়র নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে এসে তিনি এ কথা জানান।

Manual2 Ad Code

ইশরাক হোসেন বলেন, এর আগে ২০১৭ সালে আমার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

Manual5 Ad Code

তিনি বলেন, আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি। যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রে তাকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।

এই সংসদ সদস্য আরও বলেন, আমি কোনও কিছুতেই বিচলিত হবো না। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাব, ইনশাআল্লাহ।

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com