• সিলেট, রাত ১:৩১, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেল সিলেটের আরাফ

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬
কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেল সিলেটের আরাফ

Manual8 Ad Code

কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেল সিলেটের আরাফ

প্রেস বিজ্ঞপ্তি

বিশ্বের অন্যতম পুরোনো ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায়’ অংশ নিয়ে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে সিলেটের শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

আয়োজকরা ইমেইলে পুরস্কার পাওয়ার খবর জানিয়েছে বলে জানায় আরাফ। সে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ শিশু সাংবাদিকতায় কাজ করছে।

Manual4 Ad Code

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশ থেকে প্রতিযোগিতায় ৫৩ হাজার ৮৪০টি রচনা জমা পড়ে। আরাফের রচনার বিষয় ছিল ভবিষ্যৎ লক্ষ্য। এতে বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা তুলে ধরেছে সে।

 

আরাফ সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি লেখালেখি ও শিশু অধিকার নিয়ে সে কাজ করে।
আরাফ বলেন, ‘হ্যালো আমাকে লেখালেখির প্রতি আগ্রহ বাড়িয়েছে, আত্মবিশ্বাস জুগিয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুপ্রেরণাটা হ্যালো থেকেই পেয়েছি।’

Manual5 Ad Code

ইংল্যান্ডের রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ১৮৮৩ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এটি স্কুলশিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক লেখার প্রতিযোগিতা হিসেবে পরিচিত।
আয়োজকদের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অংশগ্রহণের সনদ পায়। লেখার উৎকর্ষের জন্য নির্বাচিতদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পুরস্কার দেওয়া হয়।

এছাড়া কমনওয়েলথের পাঁচটি অঞ্চল থেকে একজন করে বিজয়ী নির্বাচন করা হবে। তাদের মধ্য থেকে একজন হবেন সামগ্রিক বিজয়ী। আঞ্চলিক বিজয়ীদের লন্ডনে এক সপ্তাহের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com