• সিলেট, রাত ১২:১০, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬
বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

Manual6 Ad Code

জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক সাহেদ আহমদ। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনগণের কল্যাণে কাজ করতে হলে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দলের নীতি-আদর্শ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) গোয়াইনঘাট বাজারে গোয়াইনঘাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত জিয়া মঞ্চ গোয়াইনঘাট উপজেলা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জিয়া মঞ্চের দপ্তরের দায়িত্ব জুনেদ আহমদ, সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক,ইমন আহমেদ সাহান, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মুতি, গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক,ফখরুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব জামিল আহমদের পরিচালনায়,বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চ নেতা আলিম উদ্দিন, আজমল হোসেন, সিরাজুল ইসলাম সিরাজী, সাব্বির আহমদ, দুলাল আহমদ, ফয়ছল আহমদ, শাহিন আহমদ, ওবাদুর রহমান, এবাদুর রহমান, গোলাম কিবরিয়া, শামীম ওসমান, সুফিয়ান, সাহাব উদ্দিন, ইছা মিয়া, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, রাহিম বিন খালিক প্রমুখ। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com