• সিলেট, রাত ২:০৭, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে সোনাই নদীতে প্রাণ গেল হানজালার

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬
মাধবপুরে সোনাই নদীতে প্রাণ গেল হানজালার

Manual2 Ad Code

ছবি: ফাইল ছবি।

Manual7 Ad Code

মাধবপুরে সোনাই নদীতে প্রাণ গেল হানজালার

Manual3 Ad Code

মাধবপুর প্রতিনিধি

Manual7 Ad Code

 

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ডুবে মো. হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব মাধবপুর এলাকায় সোনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হানজালা পূর্ব মাধবপুর এলাকার জলফু মিয়ার ছেলে।

Manual8 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হানজালা তার মায়ের সঙ্গে কাঠ সংগ্রহ করতে সোনাই নদীর পাড়ে যায়। একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

 

পরে হবিগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com