• সিলেট, সন্ধ্যা ৭:৩১, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে আ/গু/নে বসতঘর পু/ড়ে ছাই, ৩০ লাখ টাকা ক্ষতি

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬
মাধবপুরে আ/গু/নে বসতঘর পু/ড়ে ছাই, ৩০ লাখ টাকা ক্ষতি

Manual4 Ad Code

মাধবপুরে আ/গু/নে বসতঘর পু/ড়ে ছাই, ৩০ লাখ টাকা ক্ষতি

মাধবপুর প্রতিনিধি

 

Manual7 Ad Code

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাকপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে খালেক মিয়া নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।

Manual1 Ad Code

এ ঘটনায় আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে পরিবারটি সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় পড়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাধবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের তীব্রতায় ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এ সময় তিনি জানান, আগুনে বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে গিয়ে পরিবারটির আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

পরিদর্শনকালে সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক এ বিপুল ক্ষয়ক্ষতির বিষয়টি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তিনি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া এবং সরকারি সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Manual2 Ad Code

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে স্থানীয়ভাবে দাবি উঠেছে।

Manual7 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com