• সিলেট, রাত ২:০৮, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, প্রশাসনের অভিযানে পন্ড

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৬
অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, প্রশাসনের অভিযানে পন্ড

Manual4 Ad Code

অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, প্রশাসনের অভিযানে পন্ড

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই কুটিরশিল্প ও বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। মাঠে শতাধিক স্টল স্থাপন করে পণ্যসামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা।

আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণাও দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযানে পন্ড হয়ে যায় মেলার সকল আয়োজন।

Manual8 Ad Code

এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১৩ ব্যবসায়ীকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে বাহুবল মডেল থানা-পুলিশ।

উপজেলা প্রশাসন জানায়, গত এক মাস ধরে মিরপুরের একটি মাঠে কুটিরশিল্প ও বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। গত ১৬ অক্টোবর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়। এরপরও আয়োজক কমিটি আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণা দেয়। এরই মধ্যে মাঠে শতাধিক স্টল স্থাপন করা হয় এবং বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা।

Manual5 Ad Code

অনুমতি ছাড়া মেলার প্রস্তুতি ও দোকানপাট বসানোর খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১২ জন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা এবং এক নারী ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানগুলো সরিয়ে দিয়ে মেলা পন্ড করা হয়।

Manual2 Ad Code

 

সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

Manual8 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com