• সিলেট, রাত ১০:২৯, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা, পুনর্বাসনের আশ্বাস

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬
দিরাইয়ে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা, পুনর্বাসনের আশ্বাস

Manual6 Ad Code

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা, পুনর্বাসনের আশ্বাস

দিরাই প্রতিনিধি

 

Manual7 Ad Code

সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে চাল, নগদ অর্থ, কম্বল, শাড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় দিরাই সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা বিতরণ করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা, কম্বল, শাড়ি ও শুকনো খাবার প্রদান করা হয়।

অন্যদিকে, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

ত্রাণ বিতরণকালে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার বলেন, অগ্নিকাণ্ডের আকস্মিক এ দুর্যোগে পরিবারগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের এ দুর্দশা অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

Manual5 Ad Code

 

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু ছাইদ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীতল সূত্রধর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহআলম মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সিলেটভিউডেস্ক

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com