• সিলেট, ভোর ৫:২০, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬
সিলেটে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

Manual5 Ad Code

সিলেটে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

 

পল্লী সঞ্চয় ব্যাংকের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন, পদোন্নতি চালু এবং পদবি পরিবর্তনের দাবিতে সারাদেশের ন্যায় সিলেটেও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

Manual7 Ad Code

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট সদর উপজেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- পল্লী সঞ্চয় ব্যাংক সিলেট অডিট কার্যালয়ের সিনিয়র অফিসার রুপক চন্দ্র বণিক, সিলেট সদর শাখার কম্পিউটার অপারেটর শহীদুল ইসলাম, মাঠ সহকারী রুবেল বিশ্বাস, নিপেন্দু দেবনাথ, মো. জানু মিয়া, জুনেদুর রহমান, মাহমুদা আক্তার সুমী, মুন্না আক্তার, মমিনা আক্তার, অফিস সহায়ক মো. হবীব মিয়া, জেলা কার্যালয়ের জুনিয়র অফিসার ফয়ছল আহমদ, মামুনুর রশিদ, জেলা কার্যালয়ের কম্পিউটার অপারেটর তৃষ্ণা রাণী নাথ, মাঠ সহকারী আশিষ বিশ্বাস, অডিট কার্যালয়ের জুনিয়র শেখ মাহমুদুর রহমান মামুন, আবুল হাসান, কম্পিউটার অপারেটর ইউনুছ আলী।

Manual1 Ad Code

আন্দোলনকারীরা জানান, ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে যোগদান করা কর্মকর্তা-কর্মচারীরা একই পদে চাকরি করছেন, তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হচ্ছে না। পদোন্নতির লক্ষ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত সাংগঠনিক কাঠামো অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হলেও তা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩তম সভায় কয়েকটি পদের নাম পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়েছিল। এর মধ্যে রয়েছে- মাঠ সহকারীকে সহকারী অফিসার, কম্পিউটার অপারেটরকে জ্যেষ্ঠ সহকারী অফিসার এবং ক্যাশ সহকারীকে সহকারী অফিসার (ক্যাশ) করা। কিন্তু একই পদে দীর্ঘদিন ধরে বহাল থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে এবং পেশাগত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

Manual7 Ad Code

তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুদৃষ্টি কামনা করে পরিচালনা পর্ষদ কর্তৃক প্রেরিত সাংগঠনিক কাঠামো দ্রুত সময়ের মধ্যে অনুমোদনের দাবি জানান।

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com