• সিলেট, সন্ধ্যা ৬:৪২, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বসত ঘরে মিলল প্রবাসীর লা শ

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
সিলেটে বসত ঘরে মিলল প্রবাসীর লা শ

Manual1 Ad Code

সিলেটে বসত ঘরে মিলল প্রবাসীর লা শ

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে ছিল। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। ওই বাসায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী বসবাস করতেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com