• সিলেট, সন্ধ্যা ৭:০২, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা

Manual6 Ad Code

বর্ণাঢ্য আয়োজনে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

সাবেক-বর্তমান শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরে অবস্থিত শতবর্ষী প্রাচীন বিদ্যাপীঠ ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়’র বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল আজিজ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৩৪ বছরের শিক্ষকতা পেশার দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া ওই গুণী শিক্ষককে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Manual4 Ad Code

 

বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল আজিজ ২০১৪ সালের ২০ অক্টোবর রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ ১২ বছর ১৫ দিন প্রধান শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি প্রায় ২১ বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব পালন করেন। ওই বিদায় সংবর্ধনার মাধ্যমে দীর্ঘ ৩৩ বছর ৮ মাস ২১ দিনের শিক্ষকতা পেশার দায়িত্ব পালনের কার্যক্রম শেষ হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর এই অকৃত্রিম ভালোবাসা আমাকে ঋণের বন্ধনে আবদ্ধ করেছে। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। শিক্ষকতা জীবনে আমি জেনে-শুনে কখনও দায়িত্বে অবহেলা করিনি।

Manual4 Ad Code

শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কখনও শাসন করেছি, আবার কখনও ভালোবাসার চাদরে আগলে রেখেছি। আমার অনেক শিক্ষার্থী আজ দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত, এটিই আমার জীবনের বড় প্রাপ্তি। রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন রাষ্ট্রের উচ্চ আসনে আসিন হয়েছে ভবিষ্যতে আমি এমন খবর শুনার অপেক্ষায় থাকবো।

রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হাসানুজ্জামান চৌধুরী, ফয়জুল ইসলাম ও সাবেক ক্রীড়া শিক্ষক নাজমুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সালমা আক্তার, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাছানুজ্জামান, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, আল-আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, ইয়াছিন উল্লাহ বেতসান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছ উদ্দিন, শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহান মিয়া, দক্ষিণ বিশ্বনাথ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৃণাল কান্তি, হযরত ওমর ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মর্তুজ আলী।

 

এছাড়া অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন বেগম, নন্দ রানী দাস, সংবর্ধিত অতিথির কন্যা নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী জুমায়রা তাসনিম আনিকা।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাব্বী, গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী আকাশ, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হুমায়ুন কবির, মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষক তাতিয়া বেগম, জিল্লুর রহমান, শিক্ষার্থী রাবেয়া বেগম, ইন্দ্রাণী দেবী, ফাতেমা জহুরা, হুমায়রা বেগম, সুমাইয়া আক্তার বর্ণালী এবং প্রাক্তণ শিক্ষার্থী সূর্য। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com