• সিলেট, রাত ১১:২৭, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-ঢাকা মহাসড়ক থেকে জব্দ জিরার বড় চালান, আ ট ক ৩

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
সিলেট-ঢাকা মহাসড়ক থেকে জব্দ জিরার বড় চালান, আ ট ক ৩

Manual5 Ad Code

সিলেট-ঢাকা মহাসড়ক থেকে জব্দ জিরার বড় চালান, আ ট ক ৩

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

 

সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা ভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- ট্রাকচালক মুজাহিদ (২৪), যোবায়ের (১৮) ও মারুফ আহমদ (১৯)।

Manual2 Ad Code

 

শনিবার (৭ নভেম্বর) সন্ধায় মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে এ অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাকে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে বলে খবর পায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল। পরে পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঝিনাইদহ-ট-১১-১৫১১ নম্বরের ট্রাকটি আটক করে। এ সময় ট্রাক থেকে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। যদিও একজন পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পরে ট্রাক তল্লাশি করে ১০৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুখেন্দ্র চন্দ্র সরকার জানান, আটক ব্যক্তিদের মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com