• সিলেট, রাত ১১:২৭, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পুকুরপাড়ে চলছিল লেনদেন, এমন সময় সিলেট এসআরবির হানা

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
পুকুরপাড়ে চলছিল লেনদেন, এমন সময় সিলেট এসআরবির হানা

Manual8 Ad Code

পুকুরপাড়ে চলছিল লেনদেন, এমন সময় সিলেট এসআরবির হানা

মাধবপুর প্রতিনিধি

 

Manual2 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ মো. উজ্জ্বল মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-৯।

 

Manual5 Ad Code

রবিবার (৮ নভেম্বর) রাতে (শনিবার দিবাগত) এসআরবির শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালায়।

 

 

এসময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করেন। তাদের একজনকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যান।

 

পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা একটি বস্তা এবং পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

Manual3 Ad Code

 

গ্রেপ্তারকৃত উজ্জ্বল মিয়া মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মহর আলীর ছেলে।

 

এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান, তিনি ও পলাতক ব্যক্তি পরস্পরের যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

 

এসআরবি জানায়, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ উজ্জ্বলকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com