• সিলেট, রাত ১০:০৬, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬
শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা

Manual6 Ad Code

শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা

Manual2 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি

Manual7 Ad Code

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আজিজুন নেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ডুংরিয়া, শান্তিগঞ্জ এবং সুনামগঞ্জ টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে ও পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ জাহেদুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট ও আজিজুন নেছা ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহরাব হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, সুরমা হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরাফত আলী, জীবাদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ, সহকারী শিক্ষক দিলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার, শিক্ষক আশীষ চক্রবর্তী ও রোখসানা বেগম।

Manual2 Ad Code

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্ধু কুমার দে, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী, সুলতানপুর আব্দুল মজিদ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলারা বানুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com