• সিলেট, রাত ১০:০৩, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

Manual2 Ad Code

দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

Manual7 Ad Code

দিরাই( সুনামগঞ্জ) প্রতিনিধি :

Manual2 Ad Code

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে দিরাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হিরণ্ময় রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।

Manual7 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপ মজুমদার, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক ছাত্রদল নেতা রুদ্রমিজান, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সমবায়ী প্রশান্ত সাগর দাস প্রমুখ।

দিবসটি উপলক্ষে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড সমবায়ীদের মধ্যে প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করে। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com