• সিলেট, রাত ১০:০৪, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জনমনে প্রশ্ন, সিলেটে কী খাওয়াচ্ছে কাচ্চি ঘর?

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
জনমনে প্রশ্ন, সিলেটে কী খাওয়াচ্ছে কাচ্চি ঘর?

Manual6 Ad Code

জনমনে প্রশ্ন, সিলেটে কী খাওয়াচ্ছে কাচ্চি ঘর?

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেট নগরের আখালিয়ায় মিস্টার কাচ্চি ঘরের রান্নাঘরে মিলেছে নোংরা পরিবেশ। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখা হচ্ছিল রান্না করা খাবার ও বোরহানি। বোরহানির বোতলের গায়ে লেগে ছিল কাঁচা মাংসের রক্ত। সেই রক্তমাখা বোতলের বোরহানিই পরিবেশন করা হচ্ছিল ক্রেতাদের। এ ছাড়া পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ মুগডাল। এমন নানা অনিয়মে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual7 Ad Code

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪ টায় সিলেট নগরের আখালিয়ার ভার্সিটি গেট এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।পরে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Manual7 Ad Code

এবিষয়ে নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন জানান, মিস্টার কাচ্চি ঘরের দুটি ফ্রিজই নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা হয়েছিল। কাঁচা মাংসের সঙ্গে রাখা বোরহানির বোতলের গায়ে রক্ত লেগে ছিল। সেই বোরহানি সরাসরি ক্রেতাদের পরিবেশন করা হচ্ছিল।

এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বোরহানি তৈরি ও বিক্রি করা হচ্ছিল। পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ মুগডাল। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদনপত্র ছিল না। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। খাদ্যকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীরও ঘাটতি ছিল।

Manual3 Ad Code

নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনের সার্বিক সমন্বয়ে পরিচালিত অভিযানে সিলেট সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল মুমিতসহ পুলিশ ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com