ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
এটিসি কনসালটেন্সি, মামুন এডুকেশন কনসালটেন্সি এবং সাইপ্রাসের লেড্রা কলেজের যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন লেড্রা কলেজের ডিরেক্টর নিকোলাস জিওর্জিউ, শিক্ষার্থীরা যার সাথে কথা বলে সরাসরি স্পট অ্যাসেসমেন্ট ও অ্যাডমিশনের দিকনির্দেশনা পাবেন।
এক্সপোটি আগামী ১১ নভেম্বর বুধবার সিলেটে জিন্দাবাজারের গ্র্যান্ড প্যালেস হোটেলে এবং ১২ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজারে শ্রীমঙ্গল রোডস্থ বেঙ্গল কনভেনশন হলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। স্পট অ্যাডমিশন নেওয়া শিক্ষার্থীদের জন্য বিমান টিকিট, ইউরো ক্যাশব্যাক এবং ল্যাপটপ উপহারের সুযোগ রয়েছে। এছাড়া ফ্রি ফাইল প্রসেসিং, নোটারি ও মিনিস্ট্রি অ্যাটেস্টেশনসহ কোনো সার্ভিস চার্জ ছাড়াই আবেদনের সুবিধা থাকছে।
আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক কাগজপত্রসহ এক্সপোতে উপস্থিত হতে বলা হয়েছে। বিস্তারিত জানতে সিলেট (০১৭১১-৫৭২৬৭৩) ও মৌলভীবাজারে (০১৩৫১৬১৫৬২৬) যোগাযোগ করা যাবে।