• সিলেট, রাত ১০:২৩, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের ওপর হা ম লা র বিচার দাবিতে সড়কে শুয়ে প্রতিবাদ

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
সাংবাদিকদের ওপর হা ম লা র বিচার দাবিতে সড়কে শুয়ে প্রতিবাদ

Manual1 Ad Code

সাংবাদিকদের ওপর হা ম লা র বিচার দাবিতে সড়কে শুয়ে প্রতিবাদ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের ওপর হামলার বিচার, সিলেটিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ এবং ওসমানী হাসপাতালের সেবার মান বাড়ানোর দাবিতে সড়কে শুয়ে প্রতিবাদ করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১০ মিনিটের এ কর্মসূচি পালন করা হয়। সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

Manual4 Ad Code

যুক্তরাজ্যের চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিলের সিলেটিদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে এ আয়োজন করা হয়। একই সঙ্গে সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানান আয়োজকরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেটের রয়েছে প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধে এ অঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সিলেটিদের নিয়ে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতা মানে কাউকে অপমান করা নয়। এ বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানান তাঁরা।

 

Manual4 Ad Code

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইনের ঊর্ধ্বে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

ওসমানী হাসপাতালের সেবার মান নিয়ে বক্তারা বলেন, রোগী ও স্বজনদের ভোগান্তি, অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতা দূর করতে হবে। হাসপাতালকে নিরাপদ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি ও তিন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।

স্বাগত বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। বক্তব্য দেন সিকসের সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব ও সমাজকর্মী মো. আশরাফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী গণদাবী পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল, সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি এম এ আলী জালালাবাদী, কবি মকসুদ আহমদ লাল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া, অনিল দাশ, হরিমোহন রায়, মো. বাছির আহমদ, আরিফুর রহমান মিসবাহ, মোহাম্মদ আলী, ঋষিকেশ দাশ, সজীব মহালদার ও শ্রীকান্ত দাস।

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com