• সিলেট, সন্ধ্যা ৭:১৭, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্কুলে ভর্তিতে ৫-৬ বছরের বয়সসীমায় সংশোধন আনলো সরকার

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
স্কুলে ভর্তিতে ৫-৬ বছরের বয়সসীমায় সংশোধন আনলো সরকার

Manual7 Ad Code

স্কুলে ভর্তিতে ৫-৬ বছরের বয়সসীমায় সংশোধন আনলো সরকার
অনলাইন ডেস্ক

 

Manual1 Ad Code

সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে সরকার। সরকারি স্কুলের ভর্তি নীতিমালা সংশোধন করে বেসরকারি স্কুলের সঙ্গে বয়সসীমা সমান করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উভয় ধরনের স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ প্রকাশ করা হয়েছে।

Manual2 Ad Code

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে। এ ক্ষেত্রে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জন্ম নেওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

শিক্ষার্থীর বয়স নির্ধারণে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

বিডি-প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com