• সিলেট, সন্ধ্যা ৭:১৮, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে রনজিতকাণ্ড, আ. লীগের ২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
সিলেটে রনজিতকাণ্ড, আ. লীগের ২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা

Manual2 Ad Code

সিলেটে রনজিতকাণ্ড, আ. লীগের ২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা

নিজস্ব প্রতিবেদক

পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় সিলেটের গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ বাদী হয়ে ওই মামলায় রনজিত সরকারসহ ২০ জনের নামোল্লেখ এবং আরও ১৭৫ জনকে অজ্ঞাত করে মোট ১৯৫ জনকে আসামি করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

 

পুলিশ জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দায়ের করা মামলায় রনজিত সরকারসহ ২০ জনের নামোল্লেখ করে এবং আরও ১৭৫ জনকে অজ্ঞাত করে মোট ১৯৫ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এদিকে, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Manual2 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন- ইমরান আহমদ (৩০), মো. শাহীন আহমদ (৪৪), আব্দুল করিম (৬৩), মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), আমির উদ্দিন (২৯), ফারুক আহমদ (৪২), মস্তাক আহমদ (৩৮), মঞ্জুর রহমান (৩২) ও লিটন সাওতাল (৪০)।

 

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতারগুলের আলোচিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এর দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়। একই সঙ্গে রিসোর্টটিতে তালা লাগিয়ে দেওয়া হয়। সর্বমোট দুই দিনের অভিযানে ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল সিলেটভিউকে বলেন, ‘রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এজাহারনামীয় আসামিও রয়েছেন বলেও জানান তিনি।’ তিনি আরও বলেন, ‘বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেফতার করতে আমরা প্রয়োজন হলে বিশেষ অভিযান পরিচালনা করবো।’

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। তবে কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। পরে তিনি সেখানে দলীয় ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে রাখতে দেখা যায়। পরে ভিডিও শনাক্তের ভিত্তিতে তারা মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

 

এর আগে গত ৯ নভেম্বর বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সভায় বক্তব্য দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। ভিডিওতে তাকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।

Manual6 Ad Code

 

পরবর্তী সময়ে জাতীয় একটি গণমাধ্যমের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে সভায় নিজের উপস্থিতির বিষয়টি স্বীকার করেন রনজিত সরকার। তিনি জানান, ভারতের মেঘালয় হয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রবেশ করে গত রবিবার সন্ধ্যায় তিনি ওই সভায় অংশ নেন। তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

 

 

সভা আয়োজন প্রসঙ্গে হোয়াটসঅ্যাপে গণমাধ্যমকে রনজিত সরকার বলেন, ‘আমরা তো নিষিদ্ধ। আমরা তো আর যেখানে সুযোগ পাইবো সেখানেই করবো। এটা তো শেষ না। এটা মাত্র আগাম বার্তা দিলাম। আমরা যতদিন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যারে বাংলাদেশে না আনছি, আমরা জীবনবাজি রাখমু। আর আমি এখনও বাংলাদেশেই আছি। এখন তো ডিজিটাল যুগ, দেখি পুলিশ খুঁজে বের করুক।’

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com