• সিলেট, সন্ধ্যা ৭:১৭, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
সিলেট সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual1 Ad Code

সিলেট সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) রাত ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়।

 

Manual3 Ad Code

বিজিবির তথ্যমতে, দুটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।

​বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

 

বিজিবি জানায়, বুধবার রাত ৮টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫২৬টি ভারতীয় চশমা, ৫৩টি ফেসওয়াশ এবং ১০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য ১০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।

Manual2 Ad Code

 

​অপরদিকে, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে লোভাছড়া বিওপি কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২১০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

১৯ বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com