• সিলেট, সন্ধ্যা ৭:১৭, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা গ্রে ফ তা র

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
সিলেটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা গ্রে ফ তা র

Manual1 Ad Code

সিলেটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

​​সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

​অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গুরুকচি গ্রামের আলী আহামদের ছেলে ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও গোয়াইন গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. শাহীন আহমদ (৪৪), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুকচি গ্রামের মৃত হেকিম আলীর ছেলে আব্দুল করিম (৬৩), ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও পশ্চিম লাখের পাড় গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কুনকিরি গ্রামের রমিজ মিয়ার ছেলে আমির উদ্দিন (২৯), ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঠাকুরবাড়ী গ্রামের আব্দুল মতিনের ছেলে ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি ও ফতেপুর ২য় খণ্ড (নয়াগ্রাম) এলাকার মৃত ছানা উল্লাহ ওরফে জমির উদ্দিনের ছেলে মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হাতিরকান্দি (বর্তমানে বিন্নাকান্দি) গ্রামের মফিজ মিয়ার ছেলে মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও গুলনী চা বাগান এলাকার মৃত কুশেল সাওতালের ছেলে লিটন সাওতাল (৪০)।

Manual2 Ad Code

​​গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, ‘রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com