• সিলেট, সন্ধ্যা ৭:১৭, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাফ চ্যাম্পিয়নশিপ: চোটে টুর্নামেন্ট থেকে গেলেন সিলেটের সাদ

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপ: চোটে টুর্নামেন্ট থেকে গেলেন সিলেটের সাদ

Manual4 Ad Code

সাফ চ্যাম্পিয়নশিপ: চোটে টুর্নামেন্ট থেকে গেলেন সিলেটের সাদ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। জয়ের আনন্দের মাঝে দুঃসংবাদ হয়ে এসেছে সাদ উদ্দিনের চোট। চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না এই ডিফেন্ডারের।

 

Manual6 Ad Code

বুধবার (১১ নভেম্বর) রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে। পরীক্ষায় তাঁর গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে দলসূত্রে জানা গেছে, সাফে আর খেলা হচ্ছে না তাঁর।

 

এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্র্যাকটিস সেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক জামাল। সেখানে সাদ উদ্দিনের আপডেট জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি শুনলাম ওনার (সাদ উদ্দিন) অ্যাকিলিস ছিঁড়ে গেছে, তাই মিনিমাম এক বছর বাইরে থাকবে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com