• সিলেট, সন্ধ্যা ৭:১৮, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

টাকার জন্য স্ত্রীকে খু ন, সিলেট এসআরবি ধরল স্বামীকে

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
টাকার জন্য স্ত্রীকে খু ন, সিলেট এসআরবি ধরল স্বামীকে

Manual4 Ad Code

টাকার জন্য স্ত্রীকে খু ন, সিলেট এসআরবি ধরল স্বামীকে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যার ঘটনার প্রধান পলাতক আসামি স্বামী কুদ্দুস মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন (এসআরবি-৯)।

 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলার আশুগঞ্জ থানার চরচারতলা ইউনিয়ন পরিষদের পেছনে রেললাইনের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত কুদ্দুস মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার পশ্চিম পাড়ার মৃত মজিদ মিয়ার ছেলে।

 

এসআরবি জানায়, রিকশাচালক কুদ্দুস মিয়া তার স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামের পাল্লা পুকুর পশ্চিম পাড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গত ১ নভেম্বর স্ত্রীর কাছে ২০ হাজার টাকা দাবি করলে ঝগড়ার একপর্যায়ে কুদ্দুস তাকে হত্যার হুমকি দেন। ওই রাতে তারা ঘুমাতে যাওয়ার পর পরদিন ২ নভেম্বর সকাল সোয়া ৮টার দিকে বাড়ির এক শিশু খোলা দরজা দিয়ে ভুক্তভোগির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

এ ঘটনায় নিহতের পুত্রবধূ রেহেনা আক্তার (১৯) বাদী হয়ে কুদ্দুস মিয়াকে প্রধান ও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।

Manual5 Ad Code

 

 

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com