• সিলেট, সন্ধ্যা ৭:১৮, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের প্রথম ‘মুক্তাঞ্চল’ হচ্ছে সিলেটের যে উপজেলা

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
দেশের প্রথম ‘মুক্তাঞ্চল’ হচ্ছে সিলেটের যে উপজেলা

Manual6 Ad Code

ছবিঃ এআই।

Manual1 Ad Code

 

দেশের প্রথম ‘মুক্তাঞ্চল’ হচ্ছে সিলেটের যে উপজেলা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

 

Manual4 Ad Code

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দেশের প্রথম মুক্তাঞ্চল উপজেলা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে সিলেটের জকিগঞ্জ। এ উপলক্ষে আগামী ১ ডিসেম্বর জকিগঞ্জে আসছেন মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর উপস্থিতিতে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

 

জানা যায়, জকিগঞ্জের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতীয় পর্যায়ে তুলে ধরতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে। সংগঠনটির নিরলস প্রচেষ্টা ও বিভিন্ন উদ্যোগের ফলে জকিগঞ্জের ঐতিহাসিক গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। এই স্বীকৃতির উদ্যোগ বাস্তবায়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্থানীয়রা বলেন, জকিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের রাষ্ট্রীয় স্বীকৃতি এ অঞ্চলের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করবে। এই স্বীকৃতির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে জকিগঞ্জের অবদান আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, ‘জকিগঞ্জের রয়েছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল অধ্যায়। দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের স্বীকৃতি শুধু এই অঞ্চলের মানুষের জন্য নয়, বরং পুরো জাতির জন্য গর্বের বিষয়। দীর্ঘদিনের প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে আমরা জকিগঞ্জের এই ঐতিহাসিক গৌরব জাতীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা করছি। আগামী ১ ডিসেম্বরের আনুষ্ঠানিক ঘোষণা জকিগঞ্জের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে আমরা আশা করছি।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com