• সিলেট, রাত ১২:৩৫, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশজুড়ে আলোচিত সিলেটের সেই ছাত্রলীগ নেতা গ্রে প্তা র

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
দেশজুড়ে আলোচিত সিলেটের সেই ছাত্রলীগ নেতা গ্রে প্তা র

Manual4 Ad Code

দেশজুড়ে আলোচিত সিলেটের সেই ছাত্রলীগ নেতা গ্রে প্তা র

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জামালগঞ্জে গ্রেপ্তার হয়েছেন আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক। সিলেটের গোয়াইনঘাটে রনজিত চন্দ্র সরকারের সভায় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা সেই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

শুক্রবার (২০ নভেম্বর) জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী সিলেটভিউকে এ তথ্য জানান।

তিনি বলেন,নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি জামালগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

 

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে একটি রিসোর্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা নিয়ে দেশজুড়ে আলোচনা হয়। গত ৮ নভেম্বর রাতে সোহেল স্কয়ার ইকো রিসোর্টে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সভাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রনজিত চন্দ্র সরকারের পেছনে দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন ওমর ফারুক। এরপরই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা।

Manual8 Ad Code

 

এ ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা করে পুলিশ। রনজিত চন্দ্র সরকারসহ ১৯৫ জনকে আসামি করা হয়। মামলাটি করা হয় সন্ত্রাসবিরোধী আইনে।

 

Manual7 Ad Code

এদিকে, গত ১৭ নভেম্বর রাতে জামালগঞ্জ থানায় আরেকটি মামলা করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা ওই মামলায় ২১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ৫০ থেকে ৬০ জনকে। এ মামলারও অভিযুক্ত আসামি ছিলেন ওমর ফারুক।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com