• সিলেট, রাত ৮:২৯, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতকালে মুমিনের করণীয় সাতটি আমল

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
শীতকালে মুমিনের করণীয় সাতটি আমল

Manual3 Ad Code

শীতকালে মুমিনের করণীয় সাতটি আমল

আবদুল্লাহ আলমামুন আশরাফী

 

অগ্রহায়ণের প্রথম দশক চলছে। ধীরে ধীরে শীতের প্রভাব পরিস্ফুট হচ্ছে। শীত-গ্রীষ্ম মহান আল্লাহতায়ালার সৃষ্টির অনুপম নিদর্শন। শীতকাল আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য এক বিশেষ নেয়ামত। শীতের দীর্ঘ রাত মুমিনকে তাহাজ্জুদ ও নফল ইবাদতের সুযোগ করে দেয়, আর ছোট দিনগুলো নফল রোজা রাখাকে তুলনামূলক সহজ করে তোলে। এ ছাড়া শীতের কনকনে ঠান্ডায় অজু-গোসলের কষ্ট সহ্য করে ইবাদত করা, ফজর ও এশার নামাজ যথাসময়ে আদায় করা এবং অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেও রয়েছে অনেক সওয়াবের হাতছানি। তাই শীতের অলসতা, দীর্ঘ রাতের অবহেলা কিংবা আরামের মোহে ইবাদতে শৈথিল্য না দেখিয়ে এ ঋতুকে কাজে লাগানো উচিত আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, দানসদকা এবং মানবসেবায়। শীতকালকে মুমিনের ইবাদতের বসন্তে পরিণত করতে পারে এমন সাতটি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো।

এক. খাবারের আধিক্যের কারণে আল্লাহর কৃতজ্ঞতা : শীতকালে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল পাওয়া যায়। এটি আল্লাহতায়ালার অশেষ দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ করুক। আমি তো অঝোরধারায় বৃষ্টি বর্ষণ করেছি। অতঃপর মাটিকে বিদীর্ণ করেছি। আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি, আঙুর, শাকসবজি, জলপাই, খেজুর, বহু বৃক্ষবিশিষ্ট বাগান, ফলফলাদি ও ঘাস। এসব তোমাদের ও তোমাদের পালিত পশুকুলের জীবন ধারণের জন্য।’ (সুরা আবাসা : আয়াত ২৪-৩২)।

দুই. শীতবস্ত্রের জন্য আল্লাহর কৃতজ্ঞতা : পোশাক আল্লাহর বিশেষ দান ও অনুগ্রহ। আল্লাহতায়ালা মানবজাতিকে পোশাকের মাধ্যমে সম্মানিত ও বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ বিশেষ পোশাক দান করেছেন। তাই এ ঋতুতে তাঁর বিশেষ কৃতজ্ঞতা জানাতে হবে। পবিত্র কোরআনে এসেছে, ‘…আর আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের; তা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের, তা তোমাদের যুদ্ধে রক্ষা করে…।’ (সুরা নাহল : আয়াত ৮১)।

Manual8 Ad Code

তিন. বেশি বেশি নফল রোজা রাখা : শীতকালে দিন থাকে খুবই ছোট। শীতকালে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না। তাই এ ঋতুতে সম্ভব হলে বেশি বেশি রোজা রাখবে। আমের ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা।’ (তিরমিজি ৭৯৫)।

চার. শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো : ষড়ঋতুর দেশ বাংলাদেশে বছর ঘুরে আসে শীত-শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো শীতে নাকাল হয়ে পড়ে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতার্তসহ বিপন্ন সব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ। মহান আল্লাহ বলেন, ‘আত্মীয়স্বজনকে দাও তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। আর কিছুতেই অপব্যয় কর না।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৬)। আবদুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত নবীজি (সা.) বলেন, দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন।’ (সুনানে আবু দাউদ-৪৯৪১)।

Manual3 Ad Code

পাঁচ. তাহাজ্জুদের নামাজ আদায় : শীতকালে রাত অনেক লম্বা হয়। কেউ চাইলে পূর্ণরূপে ঘুমিয়ে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়তে সক্ষম হতে পারে। মহান আল্লাহ ইমানদারদের গুণাবলি সম্পর্কে বলেন, ‘তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে। তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে।’ (সুরা সাজদাহ : আয়াত-১৬)।

ছয়. অজু ও গোসলের ব্যাপারে সচেতন হওয়া : শীতকালে মানুষের শরীর শুষ্ক থাকে। তাই যথাযথভাবে ধৌত না করলে অজু-গোসল ঠিকমতো আদায় হয় না। মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘অজু করার সময় পায়ের গোড়ালি যেসব স্থানে পানি পৌঁছেনি সেগুলোর জন্য জাহান্নাম। তাই তোমরা ভালোভাবে অজু কর।’ (মুসলিম : হাদিস-৪৫৮)।

সাত. শীতকালে জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাওয়া : শীত-গ্রীষ্মের হাদিসে বর্ণিত ব্যাখ্যা হলো, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রসুল (সা.) বলেন, ‘জাহান্নাম তাঁর রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাক। (সহিহ বুখারি : হাদিস-৩২৬০)। সুতরাং তীব্র শীতে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত।

লেখক : মুহাদ্দিস, জামিয়া গাফুরিয়া মাখযানুল উলুম টঙ্গী, গাজীপুর

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com