• সিলেট, রাত ৮:৩৯, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদান

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদান

Manual2 Ad Code

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদান
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

Manual6 Ad Code

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

এ সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট থেকে অংশগ্রহণ করেন বীর প্রতীক রফিকুল ইসলাম। শনিবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করেন এবং তাঁদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে ৭ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে দৈনিক কাজিরবাজার পত্রিকার স্টাফ লুৎফা বেগমের পিতা বীর প্রতীক রফিকুল ইসলামের উপস্থিতি সিলেটবাসীর জন্য গৌরবের বিষয়।

Manual8 Ad Code

মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস জাতির চিরন্তন গৌরব। তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার কারণেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের অবদান ও ত্যাগের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা পুনর্ব্যক্ত করা হয়। এর আগে, প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

দিনের শুরুতে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় হয়। সশস্ত্র বাহিনী দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ অবদান, শহীদদের আত্মত্যাগ এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় ইতিহাসের প্রতি জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।-বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com