• সিলেট, রাত ৯:০১, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য সরকারের

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য সরকারের

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমান

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য সরকারের

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

 

আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, নারী ও পুরুষ- যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য এসএমই ফাউন্ডেশন এ কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। তবে সার্বিক উদ্যোগের মাধ্যমে চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এ খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, এসএমই খাতের পণ্যের মান ও নকশার উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন বাণিজ্য মেলায় অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।

Manual3 Ad Code

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com