• সিলেট, রাত ৯:০৭, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমান/ফাইল ছবি

 

এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রফতানির প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেটওয়ে) হিসেবে প্রতিষ্ঠা করাই হবে জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর মূল লক্ষ্য।

Manual7 Ad Code

রবিবার ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ আসবে, সেই সঙ্গে পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নতুন নীতিমালার আওতায় ২০৩১ সালের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময়ের মধ্যে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

তিনি বলেন, এসএমই খাতকে কেবল অভ্যন্তরীণ বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও কাঁচামাল সরবরাহকারী এবং রফতানিমুখী উৎপাদনব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এ খাতকে গড়ে তুলতে হবে।

Manual4 Ad Code

তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে দেশে প্রথম গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে জনশক্তি রফতানির সূচনা করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি।

এসএমই খাতের বিকাশে অঞ্চলভিত্তিক শিল্পায়নের উদাহরণ হিসেবে ইতালির বিশেষায়িত শিল্প ক্লাস্টারের কথা তুলে ধরেন তারেক রহমান।

Manual6 Ad Code

তিনি জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের নকশা, মান ও বাজার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে একটি জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে আঞ্চলিক পর্যায়েও এ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে দেশীয় এসএমই পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে সরকারি উদ্যোগে পণ্য মেলার আয়োজনের বিষয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের স্টলে পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে এ আগ্রহকে কাজে লাগাতে হবে। বিদেশি ক্রেতারা যেন সরাসরি অর্ডার দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি, লেনদেন ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা জরুরি।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com