• সিলেট, সন্ধ্যা ৬:৫৭, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জ/ব্দ ৩৮ লাখ টাকার ‘বুঙ্গার মাল’

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
সিলেটে জ/ব্দ ৩৮ লাখ টাকার ‘বুঙ্গার মাল’

Manual8 Ad Code

সিলেটে জ/ব্দ ৩৮ লাখ টাকার ‘বুঙ্গার মাল’

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিছানাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির সদস্যরা নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকোলেট, কসমেটিক্স, জুস, বিস্কুট, ফেন্সিডিল, ট্রলি ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

 

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।

 

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

 

 

এদিকে বিজিবি-১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর ও কানাইঘাটের সুরইঘাট বিওপির সদস্যরা নিজেদের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় কম্বল ও জিরা জব্দ করেছে।

বিজিবি-১৯ জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, দেশ ও জাতির কল্যাণে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com