• সিলেট, সন্ধ্যা ৭:১৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘MU SWE Innovation Fest 2026’ অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘MU SWE Innovation Fest 2026’ অনুষ্ঠিত

Manual8 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘MU SWE Innovation Fest 2026’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বাস্তব দক্ষতা বিকাশের লক্ষ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘MU SWE Innovation Fest 2026’ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উপস্থাপনায় এবং বিভাগের শিক্ষার্থী সংগঠন ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনোভেটরস ফোরাম’-এর আয়োজনে গত ৮ ও ৯ নভেম্বর ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হয়। “Four Events. One Talent Pipeline.” প্রতিপাদ্য এবং “Code, Create, Conquer.” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে প্রযুক্তি, প্রোগ্রামিং প্রতিযোগিতা, উদ্যোক্তা কার্যক্রম ও সাংস্কৃতিক আয়োজনের সমন্বয় ঘটানো হয়।

Manual6 Ad Code

উৎসবের প্রথম দিন ৮ নভেম্বর বিকেল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, টেকনেক্সটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক রেজা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফুয়াদ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

Manual1 Ad Code

এবারের উৎসবে চারটি প্রধান ইভেন্টের আয়োজন করা হয়—MU Programming Olympiad 2026 (সিজন ০৩), Intra Metropolitan University Junior Programming Contest (IMUJPC), MU SWE Expo 2026 ও ফেস্টিভ স্টল এবং MU SWE Arena। স্কুল ও কলেজ পর্যায়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রোগ্রামিং অলিম্পিয়াডের আগে চার সপ্তাহব্যাপী কর্মশালা পরিচালিত হয়। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত মূল প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়, যেখানে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন প্রত্যয় রায় (বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট), এম. ফাহিম হোসেন (দ্য সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ) এবং অরিন্দম দাস (সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়)।

 

অন্যদিকে, উৎসবের প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় জুনিয়র প্রোগ্রামিং কনটেস্ট (IMUJPC)। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নিলয় চক্রবর্তী, সৃজন পাল ও হৃত্বিকা রায়ের দল প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আশফাক আহবাব মায়াজ, রাহী আহমেদ ও আনিকা আতিয়ার দল এবং তৃতীয় স্থান লাভ করে সিএসই বিভাগের আবু সাঈদ মাহি, অভিজিৎ খাসিয়া দিখার ও সাফওয়ান আহমেদ চৌধুরীর দল। পাশাপাশি দুই দিনব্যাপী ‘MU SWE Expo 2026’-এ বিভিন্ন সফটওয়্যার কোম্পানি, টেক স্টার্টআপ ও হার্ডওয়্যার প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদর্শন করে, যা শিক্ষার্থীদের সরাসরি ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। এ ছাড়া ক্যাম্পাসজুড়ে ছিল ‘ফেস্টিভ স্টল’ এবং শিক্ষার্থীদের বিনোদন ও কৌশল প্রদর্শনের জন্য ই-স্পোর্টস ও ইনডোর গেমস নিয়ে সাজানো ‘MU SWE Arena’।

উৎসবের সমাপনী দিন ৯ নভেম্বর বিকেল ২টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মাহফুজুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. আলাউল হক, আইটি ল্যাব সলিউশনস লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবজ্যোতি চৌধুরী এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার ও খণ্ডকালীন শিক্ষক মৃদুল কান্তি ভট্টাচার্যসহ বিভাগের প্রধান প্রফেসর ফুয়াদ আহমেদ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী শেষে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোপলিটন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (MUCC)-এর সহযোগিতায় গান, নাচ ও আবৃত্তিসহ এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আয়োজনের পর্দা নামে। পুরো আয়োজনটি সফল করতে স্পনসর হিসেবে হাই-ফাই কম্পিউটার্স, অথল্যাব, পাওয়ার গ্যাজেটস ও প্রোগসিটি এবং বিভিন্ন পার্টনার হিসেবে এমনেক্স (MNEX), পেসার্স, চিত্রাচার, স্টার্টআপ সিলেট, সুরমা ড্রিংকিং ওয়াটার ও ইভেন্ট্রিক্স সহযোগিতা প্রদান করে।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com