• সিলেট, রাত ৮:৩০, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্রতিবাদে বিএনপির বি ক্ষো ভ

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
সিলেটে আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্রতিবাদে বিএনপির বি ক্ষো ভ

Manual3 Ad Code

সিলেটে আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্রতিবাদে বিএনপির বি ক্ষো ভ

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংগঠনটির নিষিদ্ধ অঙ্গ সহযোগী সংগঠনের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীরসহ জেলার বিএনপির সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

বিকেল ৪টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিএনপি নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

Manual6 Ad Code

 

এর আগে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। নিরপেক্ষ ও নির্মোহ আইনের শাসনের মাধ্যমে ঠিক হয়েছে মানুষ খুনের দায়ে শেখ হাসিনার ফাঁসি হবে। এটি একটিমাত্র মামলার রায়। এরকম আরও শত শত মামলা রয়েছে। যেগুলোতে শেখ হাসিনার একই রায় হবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফেরার অপেক্ষায় আছে। তিনি ফিরে আসলে তাকে কিভাবে আদর-আপ্যায়ন করতে হবে তা দেশের মানুষ ঠিক করে রেখেছে।

সমাবেশে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও এসব সন্ত্রাসীদের পেলে তাদেরকে ‘মেহমানদারি’ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য বিগত দিনের মতো রাজপথে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

Manual4 Ad Code

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীর বলেন, সন্ত্রাসীদের কোন পাসপোর্ট হয় না। শেখ হাসিনা দেশে ফিরতে হলে হ্যান্ডকাপ পরে ফিরতে হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এমপি, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, এমএ মালিক এমপি, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com