• সিলেট, রাত ৮:৩৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
মুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি অনুষ্ঠিত

Manual8 Ad Code

মুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি অনুষ্ঠিত

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

মুহিবুর রহমান একাডেমিতে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬।

মঙ্গলবার সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। এ উপলক্ষে শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ রঙিন সাজসজ্জা ও বাহারি উপকরণে সুসজ্জিত করে তোলে। প্রতিটি শ্রেণিকক্ষ যেন পরিণত হয় আনন্দ ও সৃজনশীলতার একেকটি মিলনমেলায়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আম্বরখানা শাখার ব্যবস্থাপক জনাব মো. মকদ্দস আলী এবং একাডেমির রেক্টর জনাবা সালমা খানম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, একাডেমির একাডেমিক কো-অর্ডিনেটরবৃন্দ এবং সকল শিক্ষক-শিক্ষিকা।

Manual4 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথিবৃন্দও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং তৈরি করে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। পাঠ্যক্রমের নিয়মিত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Manual3 Ad Code

অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে একাডেমির একাডেমিক কো-অর্ডিনেটরবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য একাডেমি কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com