• সিলেট, রাত ৮:৩৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

Manual7 Ad Code

কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি

‘বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

Manual8 Ad Code

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Manual3 Ad Code

র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. স্বপ্নীল সৌরভ রায়।

সভাটি সঞ্চালনা করেন এমওডিসি ডা. মো. আব্দুল্লাহ জুবায়ের।

Manual2 Ad Code

আলোচনা সভায় বক্তব্য দেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রোগ্রাম অফিসার ডা. মোহাম্মদ আমানত উল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম ইউলিসিয়ার রহমান, মেডিকেল অফিসার ডা. মলয় কান্তি ধর, ডা. আবুল হারিছ, ডা. রিপন সরকার, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাকে অবহেলা না করে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।

পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তির বাস্তব অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com