শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: অধ্যক্ষ তাহমিনা আক্তার
প্রেস বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। শৃঙ্খলাবোধ সৃষ্টি এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সোমবার সরকারি মদন মোহন কলেজের আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলী হাসান পারভেজ, কলেজের তারাপুর ক্যাম্পাসের সাবেক ইনচার্জ অধ্যাপক জয়ন্ত দাশ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হামিদ, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুপ্তি চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আদিবা খানম এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতা রাণী ভদ্র।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক সম্পদ কুমার সরকার, গণিত বিভাগের প্রভাষক তামান্না ইয়াসমীন নাজমী, প্রভাষক তাসমিন চৌধুরী, শরীরচর্চা শিক্ষক যীশুতোষ দাস, শরিফ আহমদ, দেওয়ান আছকির আলী, মৌসুমী মল্লিক, আইনুল হক, গৌর হরি দে ও রুমি বেগম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।