• সিলেট, রাত ৮:৪১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দলদলি চা-বাগানে অন্নকূট উৎসব অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
দলদলি চা-বাগানে অন্নকূট উৎসব অনুষ্ঠিত

Manual6 Ad Code

দলদলি চা-বাগানে অন্নকূট উৎসব অনুষ্ঠিত

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের দলদলি চা-বাগানে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে অন্নকূট মহোৎসব।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় দলদলি চা-বাগান ইসকন মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

অন্নকূট উৎসব গোবর্ধন পূজা নামেও পরিচিত। কার্তিক মাসে কৃষ্ণভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা স্মরণে এ উৎসব উদ্‌যাপন করেন।

শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, স্বর্গের দেবতা ইন্দ্রের প্রেরিত প্রবল বৃষ্টি থেকে বৃন্দাবনবাসী ও তাঁদের গোধনকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত উত্তোলন করেছিলেন। সাত দিন ধরে গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় দিয়ে তিনি ব্রজবাসীকে রক্ষা করেন। সেই লীলার স্মরণেই গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের আয়োজন করা হয়।

অন্নকূট শব্দের অর্থ খাবারের পাহাড়। এ উৎসবে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার, মিষ্টি ও নানা উপাচার তৈরি করে স্তরে স্তরে সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে নিবেদন করা হয়। দলদলি চা-বাগানের আয়োজনে কয়েক শ পদের খাবার দিয়ে অন্নকূট সাজানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

 

তিনি তাঁর বক্তব্যে অন্নকূট উৎসবের ধর্মীয় তাৎপর্য তুলে ধরেন। শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার শিক্ষা উল্লেখ করে ভগবানের প্রতি শরণাগত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

চা-বাগানের মনোরম পরিবেশে গড়ে ওঠা দৃষ্টিনন্দন ইসকন মন্দিরটি স্থানীয় মানুষের কাছে ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। অন্নকূট উৎসবকে ঘিরে চা-বাগানের শ্রমিক পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাগানবাসীরা ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা, আলোচনা ও প্রসাদ গ্রহণের সুযোগ পাচ্ছেন। উৎসবে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলদলি চা-বাগান ইসকন মন্দিরের পরিচালক পান্ডব গোবিন্দ দাস ব্রহ্মচারী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসকন সিলেট মন্দিরের প্রধান পূজারি কালচক্র নৃসিংহ দাস ব্রহ্মচারী, দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, সিদ্ধ মাধব দাস , দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী ও পরমপতি দাস ব্রহ্মচারী প্রমুখ।

 

Manual6 Ad Code

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার্চনা শেষে সহস্রাধিক মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

 

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com