• সিলেট, রাত ৮:৫৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় সিলেটে এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় সিলেটে এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার

Manual7 Ad Code

ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় সিলেটে এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

বর্তমান সময়ে ব্যবসা বানিজ্যে প্রযুক্তির ব্যবহার ফলে দ্রুত পরিবর্তনশীল বাজারে কম খরচে সর্বোচ্চ মুনাফা অর্জন এবং গ্রাহকদের সাথে নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখতেই ব্যবসায়ীরা প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন অনেকটা । কিন্তু একই সময়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ডিজিটাল লেনদেনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন প্রতারণা ও সাইবার ঝুঁকি।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার প্রতারণার হাত থেকে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সিলেটে এবার এআই ও সাইবার নিরাপত্তা সচেতনতা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর জেল রোডস্থ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেম্বার ভবনে এই সেশনটি সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এবং সাইবারলগ লিমিটেডকে নলেজ পার্টনার হিসেবে নিয়ে সেশনটির আয়োজন করে জার্নিমেকারজবস (জেএমজে)।

 

Manual4 Ad Code

সকাল সাড়ে ১০টায় নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সকাল ১১টায় স্বাগত বক্তব্য ও সেশনের উদ্বোধন করেন সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী । তিনি বলেন এই সময়ে ব্যবসা আর প্রযুক্তি থেকে আলাদা নয়। অনলাইন লেনদেন, ডিজিটাল মার্কেটিং ও মোবাইল ব্যাংকিং এখন উদ্যোক্তাদের নিত্যদিনের অংশ। কিন্তু প্রযুক্তির সুবিধার পাশাপাশি ফিশিং, ওটিপি জালিয়াতি ও এআই-নির্ভর প্রতারণার ঝুঁকিও বাড়ছে। একটি সাইবার হামলায় ব্যবসার আর্থিক ক্ষতির পাশাপাশি গ্রাহকের আস্থাও নষ্ট হতে পারে। তাই নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন এখন ব্যবসার টিকে থাকা ও প্রসারের পূর্বশর্ত। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী ও সুরক্ষিত করে গড়ে তুলবে মন্তব্য করেন তিনি ।

আয়োজক প্রতিষ্ঠান জার্নিমেকারজবসের পরিচালক (ব্যবসা উন্নয়ন ও বিপণন) মোয়াম্মির চৌধুরী বলেন -অনলাইনে লেনদেন, চাকরির আবেদন ও যোগাযোগ যত বাড়ছে, প্রতারণার ঝুঁকিও তত বাড়ছে। তাই তরুণ, চাকরিপ্রার্থী, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের সুরক্ষিত রাখতে সিলেট চেম্বারের সহযোগিতায় এমন সেমিনারের আয়োজন করেন তারা। যাতে অংশগ্রহণকারীরা এখান থেকে প্রাপ্ত জ্ঞান নিজেদের দৈনন্দিন ডিজিটাল জীবনে কাজে লাগাতে পারেন।

 

মূল সেশনটি পরিচালনা করেন সাইবারলগ লিমিটেডের রিসোর্স পারসন হৃদয় মোস্তফা। তিনি আধুনিক ব্যবসা পরিচালনায় ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে পাঁচটি মূল বিষয়ের ওপর আলোকপাত করেন। এর মধ্যে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে উপস্থাপন করেন তিনি ।

Manual8 Ad Code

 

আয়োজকরা জানান, ডেটারিপোর্টাল ২০২৫-এর তথ্যমতে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৭০ লাখ। অনলাইনে আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে ফিশিং, ওটিপি জালিয়াতি ও এআই-নির্ভর প্রতারণার ঝুঁকিও বাড়ছে। এ ছাড়া সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএএফ, ২০২৪) তথ্য অনুযায়ী, দেশে সাইবার অপরাধের শিকারদের ৫৯ শতাংশই নারী। ফলে নারী উদ্যোক্তাসহ সব পর্যায়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষের আর্থিক ও তথ্যগত সুরক্ষা নিশ্চিত করতে এই সচেতনতামূলক সেশনটি সময়োপযোগী ভূমিকা রাখবে।

 

আয়োজনে সিলেট চেম্বারের প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী অংশ নেন । সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ এবং ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com