• সিলেট, রাত ৮:৫৮, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পদায়ন পেয়ে সিলেট রেঞ্জে পুলিশ কর্মকর্তা নাজিমুল

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
পদায়ন পেয়ে সিলেট রেঞ্জে পুলিশ কর্মকর্তা নাজিমুল

Manual2 Ad Code

পদায়ন পেয়ে সিলেট রেঞ্জে পুলিশ কর্মকর্তা নাজিমুল

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, যুগ্মপুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক বদলি করে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, সিলেট পদে পদায়ন করা হয়েছে।

 

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

একই প্রজ্ঞাপনে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে বদলি করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে বদলি করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডিআইজি পদে পাঠানো হয়েছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্মপুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে বদলি করে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। আর এসবি, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে বদলি করে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পদে পদায়ন করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com