• সিলেট, সন্ধ্যা ৬:১৬, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

Manual3 Ad Code

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে
বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

Manual7 Ad Code

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসায় গিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual3 Ad Code

শুক্রবার দুপুরে তিনি প্রবীণ এই ফটোসাংবাদিকের মেন্দিবাঘস্থ বাসভবনে যান এবং তাঁর চিকিৎসার খোঁজ নেন। এ সময় মন্ত্রী আতাউর রহমান আতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com