বিশ্বনাথে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন
নিজস্ব প্রতিবেদক
‘রপ্তানিমুখি প্রাণি সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সমনে রেখে সিলেটর বিশ্বনাথে ‘জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ’ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে ‘উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর’র উদ্যোগে জাতীয় সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান মামুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার।
সভার শুরুতে স্বাগত ব্ক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহীদ হোসেন ও খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের আজাদ মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হলে খামারিদের আধুনিক পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে ও উদ্যোগ নিতে হবে।
উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন বক্তারা।