• সিলেট, রাত ১২:১৯, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বসুন্ধরা শুভসংঘ সিলেট জেলা কমিটির পরিচিতি সভা

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
বসুন্ধরা শুভসংঘ সিলেট জেলা কমিটির পরিচিতি সভা

Manual1 Ad Code

বসুন্ধরা শুভসংঘ সিলেট জেলা কমিটির পরিচিতি সভা

অনলাইন ডেস্ক

 

বসুন্ধরা শুভসংঘ সিলেট জেলা কমিটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির সদস্যরা উপস্থিত থেকে নিজেদের পরিচিতি, সংগঠনের আগামী দিনের পরিকল্পনা ও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মাহফুজ আলম এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাদেক আহমেদ। এ সময় সহসভাপতি নাহিদুল ইসলাম পারভেজ, রূপালী পাল, রিয়া রাণী চন্দ, মাহুম আহমদ রাব্বি, আকবর আহমদ অয়ন ও তাফাজ্জুল হোসেন রাসেলসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক শান্তা লোহার, আজমল হোসেন, খন্দকার আদিবা রহমান নিশি, সৈয়দ শায়েক আহমদ, শরিফ আহমদ মাহি ও মেহেদী হাসান; সাংগঠনিক সম্পাদক সামিউল করিম, সহসাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার নুপুর ও রাফিজুর রহমান, অর্থ সম্পাদক রায়হান খান এবং দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম রাজিব সভায় অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নারী বিষয়ক সম্পাদক মিস তানিয়া আক্তার, ইভেন্ট সম্পাদক শরিফ আহমদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমাদ হুসেন লিমন, প্রচার সম্পাদক নিশু দাস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোরসালিন আহমদ ইমরান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সাজু, ক্রীড়া সম্পাদক শাহরাজ জামান মারুফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাদিম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেঘনা আভার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ফারজানা আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তমা দেব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক প্রণামিকা বানারজি এবং সমাজকল্যাণ সম্পাদক জামিউল হাসান আরাফসহ কার্যকরী সদস্য সাব্বির আহমদ, স্মৃতি উরাং, আইবর খান, ওমর ফারুক, রেওয়ায়ান আহমেদ শাকিব, জামাতুল ফেরদৌস, মুরাদ আহমদ ও এবাদুর রহমান।

Manual3 Ad Code

 

সভায় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ১৬ দিনব্যাপী কার্যক্রম ও ক্যাম্পেইন আয়োজনের বিষয়ে আলোচনা হয়। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনে সংগঠনের উদ্যোগ ও অংশগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়।

Manual4 Ad Code

এছাড়া সিলেটের একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় তাকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং প্রতিকূলতা জয় করে সফল হওয়া ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

 

আসন্ন শীত মৌসুমে সিলেটের শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজনের বিষয়েও সভায় আলোচনা হয়। মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ সিলেট জেলা কমিটি আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে।

 

Manual4 Ad Code

সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন জাহিদুল ইসলাম রশিদ, মুস্তাফা সাজিদুল ইসলাম, লোকমান হাফিজ, এলি দাস ও এহিয়া আহমদ। সভায় সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com