• সিলেট, রাত ১২:১৯, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে গ্রে প্তা র সাবেক এমপি বদির ছেলেসহ চারজন কা রা গা রে

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
সিলেটে গ্রে প্তা র সাবেক এমপি বদির ছেলেসহ চারজন কা রা গা রে

Manual8 Ad Code

সিলেটে গ্রে প্তা র সাবেক এমপি বদির ছেলেসহ চারজন কা রা গা রে

অনলাইন ডেস্ক

সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তার দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

টেকনাফে সহিংসতা ও নাশকতার অভিযোগে করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়।

 

Manual5 Ad Code

কারাগারে পাঠানো অন্য তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ কাউন্সিলর।

বৃহস্পতিবার সকালে তাদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

 

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) অহিদুর রহমান। তিনি জানান, গ্রেফতারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটে রওনা হয়। বুধবার তারা আসামিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজারে পৌঁছান।

তিনি জানান, কক্সবাজারে আনার পর চারজনকে আদালতে তোলা হয়। টেকনাফে সহিংসতা ও নাশকতার দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এই চার আসামিকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ডও চাওয়া হবে।’

Manual2 Ad Code

 

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com