সোবহানীঘাট থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে ফ তা র
নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেটে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টায় নগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুফিয়ান আহমেদ পান্না (৪৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের আশ্রাফ আলী সরকারের ছেলে। বর্তমানে তিনি সোবহানীঘাটে বসবাস করতেন।
পুলিশ জানায় সন্ত্রাসবিরোধী আইনে ,ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে সিলেট মেট্রপলিটন মিডিয়া শাখা জানায়. সিডিএমএস (CDMS) পর্যালোচনায় সুফিয়ান আহমেদ পান্নার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে দায়ের করা দুটি মামলা এবং দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত হিসেবে তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম