• সিলেট, সন্ধ্যা ৬:৪৭, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সাড়ে ৯টায় বন্ধ হবে না যেসব দোকান

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
সিলেটে সাড়ে ৯টায় বন্ধ হবে না যেসব দোকান

Manual8 Ad Code

সিলেটে সাড়ে ৯টায় বন্ধ হবে না যেসব দোকান

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট মহানগরে দোকানপাট খোলার সময়সূচিতে সংশোধন এনেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সংশোধিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মহানগর এলাকায় বিভিন্ন শ্রেণির ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে যা আগামী ২২ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

সোমবার (২২ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ১ ডিসেম্বর প্রকাশিত গণবিজ্ঞপ্তিটি সংশোধন করে নতুন এই নির্দেশনা জারি করা হয়।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ঔষধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া, মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচা বাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যদিকে, অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এদিকে পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপসমূহের জন্য বিশেষ ছাড় দিয়ে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

 

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি সকলকে যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com