• সিলেট, সন্ধ্যা ৭:৪২, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে গ ণ হ ত্যা মা ম লা য় দক্ষিণ আফ্রিকার পাশে বেলজিয়াম

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
ইসরায়েলের বিরুদ্ধে গ ণ হ ত্যা মা ম লা য় দক্ষিণ আফ্রিকার পাশে বেলজিয়াম

Manual7 Ad Code

ইসরায়েলের বিরুদ্ধে গ ণ হ ত্যা মা ম লা য় দক্ষিণ আফ্রিকার পাশে বেলজিয়াম
অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যুক্ত হয়েছে বেলজিয়াম।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত ঘোষণাপত্র দাখিল করেছে ব্রাসেলস।

জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত এক বিবৃতিতে জানায়, বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে মামলায় যুক্ত হওয়ার ঘোষণাপত্র জমা দিয়েছে।

তবে আদালত জানিয়েছে, বেলজিয়ামের এই পদক্ষেপের অর্থ এই নয় যে তারা দক্ষিণ আফ্রিকার সব অভিযোগ সমর্থন করছে বা ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে। বরং মামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইনের বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরাই তাদের উদ্দেশ্য।

Manual6 Ad Code

এর আগে ব্রাজিল, কলম্বিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, স্পেন ও তুরস্কসহ একাধিক দেশ এই মামলায় যুক্ত হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘন করেছে। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে আসছে।

Manual7 Ad Code

২০২৪ সালের জানুয়ারি, মার্চ ও মে মাসে দেওয়া পৃথক আদেশে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। এর মধ্যে দুর্ভিক্ষ ঠেকাতে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়।

এই আদেশগুলো আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো সরাসরি ব্যবস্থা নেই। ইসরায়েল আদালতের কার্যক্রমের সমালোচনা করেছে এবং অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২২১ জন নিহত হন। এর জবাবে ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭০ হাজার ৩৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। অভিযানের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডের ২২ লাখ মানুষের বড় অংশ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র : এএফপি।

বিডি-প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com