• সিলেট, সকাল ১০:০২, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মানুষের ওপর অ*ত্যা*চা*র করেছে আওয়ামী লীগ: মাহবুব চৌধুরী

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
মানুষের ওপর অ*ত্যা*চা*র করেছে আওয়ামী লীগ: মাহবুব চৌধুরী

Manual2 Ad Code

মানুষের ওপর অ*ত্যা*চা*র করেছে আওয়ামী লীগ: মাহবুব চৌধুরী

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশের অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেবল আওয়ামী দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের কারনে সাধারণ মানুষ আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সমাজের ছিন্নমূল মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। বিগত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। মানুষের ওপর অত্যাচার, জুলুম করেছে আওয়ামী লীগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর যে অত্যাচার হয়েছিল, মানুষের দিকে তাকিয়ে তিনি তা সহ্য করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ। কিন্তু তিনি সেই গণতন্ত্র দেখে যেতে পারলেন না। বিএনপি বৈষম্যহীন মানবিক দরিদ্রমুক্ত ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ও তারেক রহমানকে সেই সুযোগ করে দেয়ার আহবান জানান বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী।

শীতের তীব্রতা ও রোগব্যাধির প্রকোপ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, পুরো দেশ এখন তীব্র শীতে কাঁপছে। এতে অসহায় ও হতদরিদ্র মানুষের কষ্ট বহুগুণ বেড়েছে। দুরবস্থা লাগবে বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন, অর্থনীতি ও সমাজে স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করবে। রাস্ট্রের সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।

Manual2 Ad Code

রবিবার (৪ জানুয়ারি) সিলেট মহানগরের খাসদবীরের সৈয়দ মুগনীতে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীতে তিনি একথা বলেন।

Manual5 Ad Code

এ সময় আরো ছিলেন বিএনপি কোম্পানিগন্জ উপজেলা সহ সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রকিব, বিএনপি নেতা সৈয়দ আখতার আহমদ, মিসবাউল করিম চৌধুরী, আমির আহমদ, সুমি বেগম, আয়েশা বেগম, তাহমিনা বেগম, নাজনীন আক্তার, শফিক উদ্দিন, নাচু, নিঝুম প্রমূখ।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com