• সিলেট, সন্ধ্যা ৭:১৪, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

উচ্চতর গবেষণার মাধ্যমে হোমিওপ্যাথিকে এগিয়ে নিতে হবে -প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
উচ্চতর গবেষণার মাধ্যমে হোমিওপ্যাথিকে এগিয়ে নিতে হবে  -প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর

Manual4 Ad Code

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে নবীন বরণ
উচ্চতর গবেষণার মাধ্যমে হোমিওপ্যাথিকে এগিয়ে নিতে হবে

Manual1 Ad Code

-প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর

Manual6 Ad Code

সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, উচ্চতর গবেষণার মাধ্যমে হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস বাড়ানোর মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসকদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। গবেষণা ও আত্মবিশ্বাস ছাড়া চিকিৎসা পেশায় উন্নতি সম্ভব নয়। তাই এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অনুরাগী সবাইকে সচেষ্ট হতে হবে।

তিনি মঙ্গলবার (৬ ডিসেম্বর) জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual3 Ad Code

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আবদুল্লাহ আল মুজাহিদ খানের সভাপতিত্বে এবং প্রভাষক ডা. মুঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা. ইমদাদুল হক, প্রভাষক ডা. আবুল হাসান চৌধুরী, প্রভাষক ডা. নাজমুল হক, প্রভাষক ডা. শফিকুল ইসলাম, প্রভাষক ডা. আমেনা আক্তার, মেডিকেল অফিসার ডা. বাবলি দেবী সিনহা ও ডা. মালা রাণী দে, প্রভাষক ডা. ফরহাদ আহমদ, প্রভাষক ডা. এম এম ইকবাল হোসেন, প্রভাষক ডা. মোবারক হোসাইন এবং প্রভাষক ডা. আছকির মিয়া।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. রওশন জাহান, প্রভাষক ডা. লবিবুর রহমান, প্রভাষক ডা. শফি উদ্দিন এবং প্রভাষক ডা. আবদুল্লাহ আল জাবেদ খান। বিজ্ঞপ্তি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com