• সিলেট, দুপুর ১২:২৬, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা প্রশাসকের প্রতি আবারো্ও কৃতজ্ঞতা ,দীর্ঘদিন পর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে জমি হস্তান্তর

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫
জেলা প্রশাসকের প্রতি আবারো্ও কৃতজ্ঞতা ,দীর্ঘদিন পর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে জমি হস্তান্তর

Manual1 Ad Code

জেলা প্রশাসকের প্রতি আবারো্ও কৃতজ্ঞতা ,দীর্ঘদিন পর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে জমি হস্তান্তর

Manual1 Ad Code

ডেস্ক রিপোট

Manual5 Ad Code

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) স্থাপনের জন্য নির্ধারিত জমি অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর কাছে জমির কাগজপত্র হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। এলএ মামলা নং ০৯/২০১৯-২০ অনুযায়ী ওই জমির মালিকানা ও দখল আনুষ্ঠানিকভাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাতে হস্তান্তর করা হয়।

জমি হস্তান্তরের এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেশের উত্তর-পূর্বাঞ্চলে উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি হস্তান্তরের এই আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com