• সিলেট, সকাল ৬:০০, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে জামায়াত প্রার্থী শাহজাহানের সম্পদের চেয়ে মামলা অনেক

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬
হবিগঞ্জে জামায়াত প্রার্থী শাহজাহানের সম্পদের চেয়ে মামলা অনেক

Manual1 Ad Code

হবিগঞ্জে জামায়াত প্রার্থী শাহজাহানের সম্পদের চেয়ে মামলা অনেক

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান আলীর সম্পদ স্বল্প, কিন্তু মামলা অনেক। তার নামে মোট মামলা রয়েছে ৩৭টি। এর মধ্যে একটিতে জামিনে আছেন তিনি। আর বাকিগুলোর কোনোটি প্রত্যাহার, কোনোটিতে অব্যাহতি পেয়েছেন আবার কোনোটি থেকে খালাস পেয়েছেন।

Manual5 Ad Code

 

তিনি পেশায় স্বকর্মজীবী আর স্ত্রীর পেশা শিক্ষকতা। স্ত্রীর ১৮ ভরি স্বর্ণ সেগুলোও বিয়ের উপহার। নিজের সম্পদও নগণ্য। নির্বাচন কমিশনে দেয়া তার হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য মিলেছে।

Manual8 Ad Code

 

হলফনামায় তিনি উল্লেখ করেন, আয়ের উৎস কৃষি খাত। শেয়ার, বন্ড, ব্যাংক আমানত থেকে আয় হয় বছরে পাঁচ লাখ, চাকরির আয় বছরে তিন লাখ ২০ হাজার এবং ব্যাংক থেকে মুনাফা পান ৮৮৫ টাকা।

 

Manual6 Ad Code

অস্থাবর সম্পত্তি নগদ ২১ লাখ ৩৮ হাজার ৬৭৬ টাকা, ইসলামী ব্যাংক সিলেট শাখায় জমা ৬১ হাজার ৯৮৫ টাকা, আসবাবপত্র ৩০ হাজার টাকা। স্থাবর সম্পত্তি ১৭.৩২ শতাংশ কৃষি জমি। যার অর্জনকালীন মূল্য এক লাখ ৭৩ হাজার ৯৭৪ টাকা। বর্তমানে মূল্য কমে হয়েছে ৮৬ হাজার ৬০০ টাকা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com